নিজস্ব প্রতিবেদক | ০৭:৪৩ পিএম, ২০২১-০৭-২০
করোনাকালীন সময়ে দূর্গম বরকল উপজেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে এসে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
মঙ্গলবার (২০ জুলাই) সকালে রাঙামাটির দূর্গম বরকল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মহীন ২৬০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।
এ সময় বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ চাকমা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ডাঃ নজরুল ইসলামসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা বিতরণকালে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে বলেই ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে। ঠিক তেমনি করোনাকালীন সময়ে বিত্তবানরা যদি কর্মহীন মানুষের পাশে খাদ্য সহায়তায় নিয়ে এগিয়ে আসে, তাহলে দেশের কেউ না খেয়ে থাকবে না।
তিনি আরো বলেন, করোনা মহামারি মেকাবেলায় আমাদের সকলকে অধিক স্বাস্থ্য সচেতন হতে হবে। আমাদের সবার পরিবারকে সুরক্ষা দিতে হবে। প্রয়াজনে বাইরে বেড় হলে অব্যশই মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে এখন। তাই আপনাদের প্রতি অনুরোধ সরকারের দেয়া নির্দেশনা মেনে চলেন।
3
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited