নিজস্ব প্রতিবেদক | ১১:১৭ পিএম, ২০২১-০৭-১৭
রাঙ্গামাটি জেলার দুর্গম বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম এর অংশ হিসেবে বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেছেন রেড ক্রিসেন্ট ইউনিট।
শনিবার (১৭ জুলাই) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সহকারী মেডিকেল অফিসার ডা. রনি সরকারকে রেড ক্রিসেন্ট’র পক্ষ থেকে সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান।
ফিল্ড অর্গানাইজার রাসেল বনিক এর সভাপতিত্বে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মানুন, বিলাইছড়ি উপজেলা নির্বাহি অফিসার মোঃ মিজানুর রহমান, যুব রেড ক্রিসেন্ট বিলাইছড়ি উপজেলা সাবেক দলনেতা সৈকত দাশ রুবেল, রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্ট এর যুব স্বেচ্ছাসেবক শান্ত ও নিলয়, যুব রেড ক্রিসেন্ট বিলাইছড়ি উপজেলা দলনেতা মোঃ আলী আজগর উপজেলার যুব স্বেচ্ছাসেবকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বেসরকারি সংস্থা সমূহের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রধান সহযোগী হিসেবে কাজ করছে। বিলাইছড়িতেও তার ব্যতিক্রম নয়। তারা রোদ বৃষ্টি উপেক্ষা করে করোনা মহামারীতে কাজ করে যাচ্ছে। পাহাড় ধ্বসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধেও তাদের সর্বাত্মক প্রচেষ্টা প্রশংসনীয়। আমি আশা করছি এই বিলাইছড়িতে রেড ক্রিসেন্ট দল বিলাইছড়িকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি করোনা মহামারী প্রতিরোধে রাঙ্গামাটির জেলার ১২ টি হাসপাতালে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।
তার ধারাবাহিকতায় আজ বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এইসব সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে বিতরণ করা হয়। এই সব সুরক্ষা সামগ্রী করোনা ভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের সহযোগী সংগঠন হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটি পূর্বের ন্যায় আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমি আশা করি। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতার জন্য সংগঠনের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
সুরক্ষা সামগ্রী মধ্যে ১ হাজার সার্জিকেল মাক্স, ৩ ড্রাম ক্লোরিন সলিউশন, ১০০ পিস ফেইস স্লাইড, গ্লাভস, এপ্রোন, ডাস্টার ক্লথ, রাবার গ্লাভস ও মোপ।
সভাপতির বক্তব্যে ফিল্ড অর্গানাইজার রাসেল বনিক বলেন মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি, বেসরকারি সংস্থার ন্যায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে ।
এরই ধারাবাহিকতা বজায় রেখে রাঙ্গামাটির জেলার ১২ টি হাসপাতালে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে। আজ আমরা বিলাইছড়ি উপজেলা হাসপাতালে এইসব সামগ্রী বিতরণ করি, সরকারের সহযোগী সংগঠন হিসেবে রেড ক্রিসেন্টে সোসাইটি পূর্বের ন্যায় আগামীতে ও এই ধরনের কার্যক্রম পরিচালনা করেবে বলে আমি আশা করি।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited