রাজস্থলীতে  টাস্কফোর্স কমিটির সভা


রাজস্থলী প্রতিনিধি    |    ০৮:০৯ পিএম, ২০২১-০৭-১৬

রাজস্থলীতে  টাস্কফোর্স কমিটির সভা

রাজস্থলীতে  টাস্কফোর্স কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীনদের গৃহনির্মানে অনিয়ম হলে ব্যবস্থা নেবে উপজেলা  প্রশাসন। প্রধানমন্ত্রীর দেয়া তৃতীয় কিস্তির বরাদ্দের এ ঘরের তালিকা প্রদানে চেয়ারম্যানদের তাগিদও দেয়া হয়।  ঘর নির্মানে কোন অনিয়ম যেন না হয় তার প্রতি সজাগ থাকতে বিশেষ গুরুত্ব দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা ১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক। এতে অন্যান্যর  মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ওসি মফজল আহমদ খান, সাংবাদিক আজগর আলী খান, কাইয়ুম হোসেন মিরাজ তিন নং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞেমং মারমা সহ কমিটির সদস্য বৃন্দ ।

নির্বাহী কর্মকর্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প যাচাই বাচাই করে বরাদ্ধ প্রদান করা হবে । এ খানে নয় ছয় করার কোন সুযোগ নাই। যদি কোন অনিয়ম বা দুূনীতি পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।