ঝুলন দত্ত | ০১:০৩ এএম, ২০২১-০৭-১৬
কাপ্তাই উপজেলায় করোনা পরবর্তী জটিলতায় এক ফার্মাসিস্ট এর মৃত্যু হয়েছে। মৃত্যুবরনকারী ডাঃ প্রিয় লাল মুহুরী কাপ্তাই জেটিঘাট জনতা ফার্মেসির স্বত্বাধিকারী। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫০ বছর।
বৃহস্পতিবার(১৫ জুলাই) সন্ধ্যায় ৭ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম শহরে তাঁর বোনের বাসায় মৃত্যুবরণ করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, গত ২৭ জুলাই স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর করোনা পজেটিভ আসে। এরপর তাঁর পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালের নিয়ে যান এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আজ তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরোও জানান, যেহেতু আক্রান্ত হবার ১৪ দিনের মধ্যে আমরা একজন করোনা রোগীকে দ্বিতীয় বার টেস্ট করার পর সুস্থ ঘোষণা করি,কিন্ত প্রিয় লাল মুহুরী চট্টগ্রামে চিকিৎসাধীন থাকার কারনে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় বার টেস্ট করাতে পারেন নাই। তাই আমরা বলতে পারি তিনি করোনা পরবর্তী জটিলতায় মৃত্যুবরন করেন। তবে তাঁর ডায়াবেটিস অতিরিক্ত মাত্রায় ছিল।
এদিকে মৃত্যুবরণকারী প্রিয় লাল মুহুরীর ছেলে জিকু মুহুরী মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, গত ২৭ জুলাই কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর বাবার করোনা পজেটিভ আসার পর গত ২৯ জুলাই বাবার শ্বাসকষ্ট এবং ডায়াবেটিস বেড়ে যাওয়ায় আমরা চন্দ্রঘোনা মিশন হাসপাতালে উনাকে নিয়ে যায়, কিন্ত তাঁর শারীরিক অবস্থার লক্ষণ ভালো না থাকায় কর্তব্যরত চিকিৎসক বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। ঐদিন আমরা বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
এরপর ৯ জুলাই পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাই। এরপরেও বাবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আইসিইউ সাপোর্ট দরকার হলে গত ১০ জুলাই আমরা তাঁকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মেরিন সিটি হাসপাতালে ভর্তি করাই। বৃহস্পতিবার ১৫ জুলাই মেরিন সিটি হাসপাতাল হতে বাবাকে আমরা চট্টগ্রাম শহরে তাঁর বোনের নিয়ে আসি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় তিনি ঐখানে মৃত্যুবরন করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ডাঃ প্রিয় লাল মুহুরীর মরদেহ সৎকারের জন্য তাঁর গ্রামের বাড়ী রাউজানের মুহুরী পাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারঁ করোরা ছাড়াও অতি মাত্রায় ডায়াবেটিস ছিল।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited