ঝুলন দত্ত | ০১:৫১ এএম, ২০২১-০৭-১৫
কাপ্তাই লেকে ৩ মাস মাছধরা বন্ধকালীন সময়ে( মে হতে জুলাই) অবৈধ ভাবে মাছ শিকারের সময় কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি) ও নৌ পুলিশ এর যৌথ অভিযানে একটি নৌকা,৫হাজার মিটার কারেন্ট জাল এবং ৪হাজার মিটার সুতার জাল আটক করা হয় ।
গত মঙ্গলবার বিকেল ৫ টা হতে রাত ৮ টা পর্যন্ত কাপ্তাই বিএফডিসি কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে কাপ্তাই লেকের কুতুবছড়ি, কেংরাছড়ি, হরিনছড়া এলাকা সহ আশেপাশে আরোও কয়েক জায়গায় এই অভিযান পরিচালনা করে এইসব কারেন্ট জাল এবং নৌকা উদ্ধার করে জব্দ করা হয়।
কাপ্তাই বিএফডিসির ব্যবস্হাপক মোঃ মাসুদ আলম জানান, রাঙামাটি জেলা প্রশাসক হতে কাপ্তাই লেকে মৎস্য প্রজনের জন্য গত ১লা মে হতে তিন মাস ব্যাপি মাছ আহরণ এবং শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ বন্ধকালীন সময় কিছু অসাধু মৎস্য শিকারি নিষেধাজ্ঞা অমান্য করে লেকে মাছ ধরার সময় আমরা গোপন সুত্রে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করি। ছবিসংযুক্তঃ কাপ্তাই লেকে অভিযান চালিয়ে নৌকা ও কারেন্ট জাল আটক করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited