সাপছড়িতে নগদ অর্থ সহায়তা পেল পাঁচ শতাধিক পরিবার


জাহাঙ্গীর আলম    |    ০২:৪৬ পিএম, ২০২১-০৭-১২

সাপছড়িতে নগদ অর্থ সহায়তা পেল পাঁচ শতাধিক পরিবার

 

নগদ ৫০০ টাকা হারে করোনা মহামারি উপলক্ষে সাপছড়িতে আবারো নগদ অর্থ পেল ৪৭১ কর্মহীন পরিবার। সোমবার ১২ জুলাই  সকাল ১১ টায় সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় রাঙামাটি সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সেখ মোঃ এরশাদ বিন শহিদ,সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা, সাপছড়ি ইউপি, সংরক্ষিত ১.২.৩. মহিলা সদস্যা সুমিত্রা চাকমা, ১নং ইউপি সদস্যা নয়ন মনি চাকমা সহ অন্যান্য ইউপি সদস্যাগণ উপস্থিত ছিলেন।

 নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে ৪৭১টি পরিবার কে এই অর্থ দেয়া হয় এবং পর্যায়ক্রমে মোট ৫৮১ পরিবারের মাঝে এই অর্থ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা।