কাপ্তাইয়ে বুনো হাতির তাণ্ডব!


কাপ্তাই প্রতিনিধি    |    ০৪:৫২ পিএম, ২০২১-০৭-১১

কাপ্তাইয়ে বুনো হাতির তাণ্ডব!

কাপ্তাইয়ের শিল্প এলাকায় বন্যহাতির তাণ্ডবে একটি বসতঘর, দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়েছে রোববার ভোরে।

প্রতিদিন এলাকায় বাসবাসরতদের রাত কাটে নির্ঘুম আতংকে। এই বুঝি হাতি হামলা করল। এভাবে প্রতিদন পাশ্বর্বতী জঙ্গল থেকে ২-৩টি হাতি এসে এলাকায় হামলা চালায়। এতে মানুুষের বসতঘরসহ বিভিন্ন জিনিসের ক্ষয়ক্ষতি করে চলছে।

ঘটনার দিন ভোরে এলপিসির অস্থায়ী শ্রমিক সেলিমের তালপট্টি এলাকার ঘরটি ভেঙ্গে দেয়। এ সময় সে ঘুমন্ত ছিল। ভাগ্যক্রমে সেলিম ঘর থেকে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায় বলে সে জানায়।

এছাড়া, একইদিন সড়কে রাখা একটি মিনি ট্রাকের গ্লাস, দরজা এবং বটতল এলাকার তোফাজ্জলের দোকান ভেঙ্গে ফেলে ওই হাতির দল। ক্ষতিগ্রস্ত লোকজন প্রশাসনের নিকট ক্ষতিপূরণ দাবি করেন।

এলাকার বসবাসরত লুবনা, লিমন ও মুনসুর বলেন, তারা প্রতিদিন ঘরের শিশুদের নিয়ে হাতি আতংকে দিন কাটাচ্ছে। বন্যহাতির তাণ্ডব থেকে তারা পরিত্রান চায়। এ ব্যপারে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট তথা বন বিভাগের প্রতি তারা আবেদন জানান।