রাজস্থলী প্রেস ক্লাবের সহ সভাপতি করোনায় আক্রান্ত!


রাজস্থলী প্রতিনিধি    |    ০৯:৪২ পিএম, ২০২১-০৭-১০

রাজস্থলী প্রেস ক্লাবের সহ সভাপতি করোনায় আক্রান্ত!

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী প্রেস ক্লাবের সহ সভাপতি বাংলাদেশ বেতার ও সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি চাউচিং মারমা  করোনায় আক্রান্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়,শুক্রবার সকাল সাংবাদিক চাউচিং মারমা সর্দি কাঁশি অনুভব করলে ডাক্তারের পরার্মশে  নমুনা সংগ্রহ করে রাঙামাটি  পিসি আর ল্যাবে পাঠানো হয়।

শনিবার সকাল ১০ টায় পিসিআর ল্যাব থেকে আসা রির্পোটে তার দেহে করোনা ভাইরাসের অস্তিত ধরা পড়ে। বর্তমানে তিনি সুস্থ আছেন। নিজ বাড়ীতে  হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন।সে সবার নিকট দোয়া প্রার্থনা করেন।