জুম্মায় আগত মুসল্লিদের মাঝে পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের মাস্ক বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১৩ পিএম, ২০২১-০৭-০৯

জুম্মায় আগত মুসল্লিদের মাঝে পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের মাস্ক বিতরণ

রাঙামাটি জেলা সদরের বিভিন্ন মসজিদে মসজিদে জুম্মার নামাজে আগত মুসল্লিদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন ইসলামিক ফাউন্ডেশনের ডিডি (উপ-পরিচালক)। 

শুক্রবার দুপুরে শহরের ফিসারী জামে মসজিদে জুম্মার নামাজে আগত মুসল্লিদের মাঝে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেছেন, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরী। 

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের সহায়তায় চলনান লকডাউনে স্থানীয় মুসল্লিদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করণে উদ্বুদ্ধ করতে শহরের ১৩টি মসজিদে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করছে ইসলামিক ফাউন্ডেশন। 

এছাড়াও জেলার সকল মসজিদে মসজিদে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে উদ্বুদ্ধকরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন ইকবাল বাহার।

এসময় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর সংশ্লিষ্ট ব্যক্তিসহ সংবাদকর্মী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে মসজিদে মসজিদে মুসল্লিদের মাঝে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেছে রাঙামাটি সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ কবির হোসেন। 

রাঙামাটি কেন্দ্রীয় জামে মসজিদ তবলছড়িতে শুক্রবার জুম্মার নামাজের পূর্বে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন এবং আগত মুসল্লিদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।