করোনায় বিয়ের আয়োজন:২০ হাজার টাকা জরিমানা!


হাটহাজারী প্রতিনিধি    |    ১১:৩২ পিএম, ২০২১-০৭-০৮

করোনায় বিয়ের আয়োজন:২০ হাজার টাকা জরিমানা!

মানছে না করোনা,চলছে বিয়ের আয়োজন হাজির ম্যাজিস্ট্রেট,জানতে চাইল অনুষ্ঠানটি কিসের? সহজ ভাবে উত্তর দিলেন বিয়ের আগত লোকজনের জন্য খাবারের আয়োজন। উপস্থিত ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুষ্ঠানের আয়োজনকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ।

বৃহস্পতিবার(৮ জুলাই) দুপুর ২টার  দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের যুগিরহাট গ্রামে ঘটে এ ঘটনা। নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বলেন, করোনা মহামারি এবং সরকারী নির্দেশনা অমান্য করে  বিয়ের আয়োজন ছিল রীতিমত আশ্চর্যজনক ব্যাপার। নির্দেশনা অমান্যা করায় অর্থদন্ড দিতে হয়েছে আয়োজনকারীকে।