নানিয়ারচরে প্রধানমন্ত্রীর ঘর পরিদর্শন ও জনসচেতনতায় প্রচারণা


নিজস্ব প্রতিবেদক    |    ১১:২৬ পিএম, ২০২১-০৭-০৮

নানিয়ারচরে প্রধানমন্ত্রীর ঘর পরিদর্শন ও জনসচেতনতায় প্রচারণা

প্রধানমন্ত্রীর ঘর পরিদর্শন ও জনসচেতনতায় প্রচারণামূলক অভিযান পরিচালনা করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে উপজেলার বুড়িঘাট ও ঘিলাছড়ি ইউনিয়নে ভূমি এবং গৃহহীনদের জন্য মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার (ঘর) পরিদর্শন করেন, প্রশাসনের প্রতিনিধি নানিয়ারচর উপজেলা রিসোর্স সেন্টার অফিসার মোঃ সরওয়ার কামাল।

এসময় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় কুতুকছড়ি, পুকুরছড়ি, ঘিলাছড়ি, মধ্যাদম ও রামহরি পাড়ার নবনির্মিত এবং নির্মাণাধীন ঘর পরিদর্শন এর পাশাপাশি করোনা সচেতনতা প্রচারণা পরিচালনা করা হয়েছে। 

এছাড়াও মাস্ক বিতরণ, টিকার নিবন্ধন ও টিকা গ্রহণ, করোনার প্রাদুর্ভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকল্পে জনসাধারণকে উদ্বুদ্ধ করণ, দোকান ও সেবা কেন্দ্রে "নো মাস্ক নো সার্ভিস" স্লোগানটি লিখে প্রদর্শিত প্লেসে টাঙানোর নির্দেশনা প্রদানসহ দোকান পাটে মূল্য তালিকা টাঙানোর বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। 

এসময় প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী, আনসার ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।