সাপছড়িতে ইউনিয়ন পরিষদের ত্রাণ বিতরন


জাহাঙ্গীর আলম    |    ০৪:০৩ পিএম, ২০২১-০৭-০৭

সাপছড়িতে ইউনিয়ন পরিষদের ত্রাণ বিতরন

করোনা মহামারীতে মানিকছড়ির সাপছড়ি ইউনিয়ন পরিষদের ত্রাণ বিতরন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ফিগফার্ম এর পাশে ও সাপছড়ি ইউনিয়ন পরিষদে এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রান বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা(উপমা)।

এছাড়াও  সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা, সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ১নং ওয়াডের ইউপি সদস্য বাবু রিটন বড়ুয়া,সংরক্ষিত মহিলা সদস্য সুমিত্রা চাকমা,১নং ইউপি সদস্য নয়ন মনি চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় ১৬৬ জনকে ভিজিএফের ৩০কেজি ও ২০০ জন কে ভিজিডির ১০ কেজি করে মোট ৩৬৬ জনের মাঝে এই ত্রান বিতরণ করা হয়।