বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৩:৪১ পিএম, ২০২১-০৭-০৭

বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ

রাঙামাটির বাঘাইছড়িতে করোনায় কর্মহীন অর্ধশতাধিক হতদরিদ্র বাঙালী ও পাহাড়ি পরিবারের মাঝে খাদ্য সহায়তা (ত্রাণ) বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা ক্রীড়া সংস্থার হলরুমে এসব খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

এ সময় বাঘাইছড়ি থানার সার্কেল এএসপি আবদুল আওয়াল, ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর করোনাকালিন মানবিক সহায়তার আওতায় বিশেষ লকডাউনে প্রথমিক পর্যায়ে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।