লকডাউনে কঠোর অবস্থানে বিলাইছড়ি প্রশাসন


আজগর আলী খান    |    ১১:০২ পিএম, ২০২১-০৭-০৬

লকডাউনে কঠোর অবস্থানে বিলাইছড়ি প্রশাসন

বিলাইছড়িতে করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে সবাইকে স্বাস্থ্য বিধি মানতে ও চলমান লকডাউন কার্যকর করতে ২য় ঢেউ মোকাবেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৬-জুলাই) বাজার এলাকায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী মেজিস্ট্রেট) মো. মিজানুর রহমান। তিনি বিলাইছড়ি উপজেলার বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। তবে কোন মামলা হয়নি।

আজ সাপ্তাহিক হাটের দিনেও চোখে পড়ার মত লোকের সমাগম হয়নি। নির্দ্দেশনা মোতাবেক বন্ধ রয়েছে অফিস, দোকান,হোটেলও শপিংমল। দূর-দূরান্ত থেকে অতি প্রয়োজন ছাড়া আসেনি কোন যান।

মোবাইল কোট পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বিলাইছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রউফ ও বিলাইছড়ি থানার পুলিশ সদস্যগন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিলাইছড়ি উপজেলা দলের সদস্যরা।