রাজস্থলী প্রতিনিধি | ০৭:৫২ পিএম, ২০২১-০৭-০৬
চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। ফলে জনপদে স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ মাস্ক পরিধান নিশ্চিত করতে রাঙামাটির রাজস্থলীতে কঠোরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে উপজেলা প্রশাসন। পাশাপাশি রয়েছে সেনাবাহিনী ও পুলিশ বাহিনী।
দেশে করোনার প্রকোপ আশংকাজনকহারে বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশে প্রথমে ১-৭ জুলাই লকডাউন ঘোষণা করে সরকার। লকডাউনের ৫ম দিনে দেশে ১শত ৬৪ জনের মৃত্যু ঘটে। মৃত্যু হার না কমায় ঘোষিত লকডাউন আরও ৭ দিন (১-১৪ জুলাই) বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
ফলে রাজস্থলীতে চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১টায় পরিস্থিতি সরজমিন ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছাদেক, রাজস্থলী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন দেবাশীষ সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান।
এ সময় নির্বাহী অফিসার যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করেন এবং স্বাস্থ্যবিধি সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য আহবান জানান।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited