বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের অভিযানে ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ


ওমর ফারুক সুমন    |    ০৩:২১ পিএম, ২০২১-০৭-০৬

বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের অভিযানে ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের অভিযানে সড়ক ও জনপদ বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে উঠা ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে দোকান ১২টি ও বাকীগুলো টোল ঘরসহ অফিস।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১টায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিজিবি ও পুলিশের সহায়তায় ঘন্টাব্যাপী এই অভিযান পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

এ সময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান ও বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, উপজেলা সদর ও আশপাশের এলাকায় সৌন্দর্য বর্ধন এবং নতুন ব্রীজের সড়ক প্রসস্তকরনের লক্ষে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী  সবুজ চাকমা উপজেলা প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, বাঘাইছড়িতে সড়কের দুই পাশে বহু অবৈধ স্থাপনা রয়েছে ইতোমধ্যে আমরা সর্তকতামূলক বিজ্ঞপ্তি টাঙ্গিয়ে দিয়েছি খুব শীঘ্রই এসব স্থাপনা উচ্ছেদের পদক্ষেপ নেয়া হবে।

2