নানিয়ারচরে শিশু খাদ্যের ঘাটতি পূরণে নগদ অর্থ বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫৬ পিএম, ২০২১-০৭-০৬

নানিয়ারচরে শিশু খাদ্যের ঘাটতি পূরণে নগদ অর্থ বিতরণ

করোনাভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা শিশু খাদ্যের নগদ অর্থ বিতরণ করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার সকালে উপজেলা প্রাঙ্গনে উপজেলার ৩০জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শিশু খাদ্যের নগদ অর্থ বিতরণ করেছে, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

উপজেলা সূত্রে জানা যায়, উপজেলার শিশু খাদ্যের ঘাটতি পূরণে ও করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় পরিবারের মাঝে ৫০০টাকা হারে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

সূত্রটি আরো জানায়, উপজেলার ৪টি ইউনিয়নে ১২০ পরিবার ও উপজেলা প্রাঙ্গনে ৩০পরিবারসহ মোট ১৫০টি পরিবারের মাঝে ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। 

এসময় ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত, গণমাধ্যম কর্মী ও সুবিধাভোগী পরিবারসমূহ উপস্থিত ছিলেন।