আজগর আলী খান | ১২:১৯ এএম, ২০২১-০৭-০৫
কোভিড-১৯ বা করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেল না বিলাইছড়ি বাসীও। করোনাগ্রাসে এলাকাবাসী। হানা দিয়েছে উপজেলা প্রশাসন ইউএনও অফিসেও। উপজেলায় এ যাবৎ বিভিন্ন সময়ে ১০৪ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১৭ জন, যা শনাক্তের হার ১৩% এর উপরে। ২০২০ সলের শেষের দিকে কোন করোনা রোগী শনাক্ত না হওয়ায় নিঃসংকোচে ছিল আপামর জনগণ।
কিন্তু সম্প্রতি জুন মাসের শেষের দিকে জুলাইয়ের শুরুতে আবারও করোনা সংক্রমন বৃদ্ধি পাচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মো. ইউনুস, তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন ল্যাবে আজ পর্যন্ত ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের ৩ জনের মধ্যে ১ জন মো. সাব্বির, তিনি ২নং কেংড়াছড়ি ইউনিয়নের বাসিন্দা। বাকি দুজন হলো ইউএনও আব্দুর রহিম স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর মোঃ আব্দুর রহিম ও অন্যজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বিটু চাকমা।
তিনি নমুনা পরীক্ষায় শনাক্তের হার আরও বাড়তে পারে বলে জানান।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এর সঙ্গে ফোনে কথা বললে তিনি বলেন, আমাদের অফিস থেকে দুইজন করোনা শনাক্ত হয়েছ। তাদেরকে উপজেলা রিসোর্টে আইসোলেশনে রাখা হয়েছে। আর আমারও সামান্য জ্বর, সর্দি ছিন নমুনা পরীক্ষায় নেগেটিভ আসলেও সন্দেহ থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলছি। তিনি বিলাইছড়ি উপজেলার সকল আপামর জনগণকে স্বাস্থ্য বিধি মানার নির্দেশনা ও সরকার কতৃক ঘোষিত বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited