রাঙামাটিতে বেকারত্ব সমস্যা দূরীকরণে ৬ মাসের চ্যালেঞ্জিং ক্যাম্প পিওর আইটির!


নিজস্ব প্রতিবেদক    |    ১২:০৭ এএম, ২০২১-০৭-০৪

রাঙামাটিতে বেকারত্ব সমস্যা দূরীকরণে ৬ মাসের চ্যালেঞ্জিং ক্যাম্প পিওর আইটির!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পিওর আইটি ইন্সটিটিউটের ৬ মাসের চ্যালেঞ্জিং ক্যাম্প "কম্পিউটার গুরু" কোর্সের প্রি-রেজিষ্ট্রেশন চলছে। কোর্সটি সফলভাবে সম্পন্ন করলে আইটি খাতে একধাপ এগিয়ে যাবে ও প্রযুক্তির এই যুগে বেকারত্ব দূরীকরণে সহায়ক হবে বলে প্রত্যাশী পিওর আইটি কতৃপক্ষ।

পিওর আইটির পরিচালক আইয়ুব ভূইয়া বলেন, এই ক্যাম্পটি আমরা সে সব মানুষদের নিয়ে করতে চাই যারা স্বপ্ন দেখতে পারে, স্বপ্নের পিছনে দৌড়াতে পারে।যাদের নিজের উপর বিশ্বাস আছে এবং যারা আসলেই জীবনে কিছু করতে চায়।ক্যাম্পটি আমরা এমন ভাবে সাজিয়েছি যাতে একজন মানুষ তার ক্যারিয়ার খুব সহজে শুরু করতে পারে। পৃথিবীর সব মানুষ কোন একসময় ব্যর্থ হয়, ব্যর্থ হতে হতে সফল হয়! আমরা বিশ্বাস করি ভালোভাবে কোর্সটি সম্পন্ন করলে  বেকারত্বের গ্লানি কমে আসবে।

সুতরাং আমাদের লক্ষ্য থাকবে আগে আপনাকে কাজে দক্ষ করা। এই দক্ষ করাতে যত সময় আর যত সাপোর্ট দরকার সব দিতে আমরা প্রস্তুত। যদি আগামী বছর আমরা ২০ জন মানুষকে সফলতার রাস্তা দেখাতে পারি তাহলে হয়তো এই ২০ জন মানুষ আরো ২০০ জন মানুষকে সফলতার রাস্তা দেখাতে পারবে। এইভাবে তো দিন বদলায়, এইভাবেই তো সমাজ বদলায়! আমরা  চ্যালেঞ্জের মাধ্যমে কাজ শিখানোর চেষ্টা করবো। আমাদের এই ক্যাম্পটি আমরা একবারে শিক্ষানবিস বন্ধুত্বপূর্ণ করে সাজিয়েছি। শুরুতেই আমরা কম্পিউটার ব্যাসিক নিয়ে জানবো। তারপর ক্রমান্বয়ে অপারেটিং সিস্টেম,গুগল এডভান্স ব্যবহার, মাইক্রসোফট অফিস (ওয়ার্ড/এক্সেল/পাওয়ারপয়েন্ট/এক্সেস/গুগল ডক ইত্যাদি) নিয়ে বিস্তারিত জানাবো।

তারপর আমরা ইন্টারনেট ও মাল্টিমিডিয়া ভিত্তিক সব কিছুর বিস্তারিত জানবো। এগুলো শেষ হলে কম্পিউটার ম্যানেজমেন্ট, উইন্ডোস সেটাপসহ কম্পিউটারের সকল খুটিনাটি জানবো। এগুলো শেষ হলে আমরা গ্রাফিক্স ডিজাইন সেক্টরে প্রবেশ করবো। সেখানে এডোব ইলাস্ট্রেটর ও ফটোশপ ব্যাসিক থেকে এডভান্স পর্যন্ত জানবো। সব শেখা হলে আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ করবো।

তারপর ফাইনালি আমরা ফাইবার কিংবা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো ব্যবহার করে কীভাবে ইনকাম করবেন সেগুলো শেখানো হবে। এরপর শুরু হবে এডভান্স আর সিক্রেট কিছু ক্লাস। এডভান্স সিভি/পারসোনাল পোটফোলিও বানিয়ে দেওয়া হবে। যার ফলে  দিগুন গতিতে কাজ করে আয় করতে পারবে। এই ক্যাম্পের রয়েছে স্পেশাল মডিউল। 

এরপর কাউন্সিলিং করা হবে দক্ষ প্রশিক্ষক দ্বারা। এর চেয়ে ভালো কিছু আর হতে পারে বলে মনে হয় না। এই ক্যাম্পে আপনি একাধিক ট্রেইনারের দেখা পাবেন। আর আপনাকে পুরো সময়টা জুড়ে মনিটরিং করবে পিওর আইটি টিম।সফলতা নির্ভর করে কেবল একান্ত নিজের উপর।তবে কেও একজন যদি আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেয় তাহলে আপনি আপনার সফলতার রাস্তায় সহজেই পৌছাতে পারবেন।

উল্লেখ্য,আগামী ১০-ই আগস্ট থেকেই ক্লাস শুরু হবে।আগ্রহীরা ০১৮৮৪৪৩০০২৫ নাম্বারে যোগাযোগ করুন।