কাউখালীতে লকডাউনের ৩য় দিনে ৮ জনকে জরিমানা!


এম এইচ ইকবাল    |    ১১:২২ পিএম, ২০২১-০৭-০৩

কাউখালীতে লকডাউনের ৩য় দিনে ৮ জনকে জরিমানা!

করোনা মহামারী ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে কাউখালী উপজেলা প্রশাসন।

শনিবার (৩জুলাই) তৃতীয় দিনের লক ডাউনে কাউখালী উপজেলায় বিভিন্ন স্থান সরেজমিন পরিদর্শন করে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাস্ক পরিধান না করা ও হেলমেট ব্যবহার না করে মোটর সাইকেল চালানোর অপরাধে ভ্রাম্যমান আদালতে ৮ জন থেকে মোট ১৪০০/- টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর বিধি নিষেধের কারণে উপজেলার দোকানপাট ও বিপনী বিতান গুলো বন্ধ রয়েছে। তবে সাধারণ লোকজনের মধ্যে লকডাউন মানতে অনিহা দেখা গেছে। বিভিন্ন অজুহাতে লোকজন ঘর থেকে বের হচ্ছে। সাধারন মানুষ বলছেন, ঘরে ভাত না থাকলে তো বের হতে হবে। সরকার যদি লকডাউনের সাথে আমাদের ঘরে খাবার দিতো তাহলেতো বের হতে হতোনা।

এদিতে উপজেলাতে প্রতিদিন করোনা রুগী সনাক্ত হচ্ছে।গত ২৪ঘন্টায় ২জন আক্রান্ত হয়ছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বলেন, জনস্বার্থে জারিকৃত এ বিধি নিষেধ কার্যকর করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। চলমান কঠোর বিধিনিষেধ তিনদিনের মতো আর কয়েকটা দিন বজায় থাকলে সংক্রমণের মাত্রা অবশ্যই কমে আসবে। তাই অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহবান জানান তিনি। যদি কোন রকম খাদ্য-সহযোগীতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার আহবান জানান।