কাপ্তাইয়ে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন!


ঝুলন দত্ত    |    ০৪:৩০ পিএম, ২০২১-০৭-০৩

কাপ্তাইয়ে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন!

কাপ্তাইয়ে লকডাউন বাস্তবায়নে মাঠ পর্যায়ে কঠোর অবস্হানে আছেন উপজেলা প্রশাসন। কঠোর লকডাউন এর তৃতীয় দিন শনিবার সকাল ১০.৩০ হতে বেলা ১২.৩০ পর্যন্ত উপজেলা সদর এবং কাপ্তাই নতুনবাজারে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি করোনা প্রতিরোধে বিনা প্রয়োজনে মানুষকে ঘরের বাহিরে অহেতুক ঘোরাফেরা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

এসময় সরকারি আদেশ অমান্য করে বাহিরে ঘোরাফেরা করায় বাংলাদেশ দন্ডবিধি ১৮৮ ধারায় ৪ টি মামলায় ১২শ টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ২৬ এর ১ ধারা মোতাবেক একটি মামলায় ২শ টাকা সহ সর্বমোট ১৪শ টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, বিজিবি, পুলিশ এবং আনসার ব্যাটালিয়ন সদস্যরা এইসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।