রাঙামাটিতে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৫৯ পিএম, ২০২১-০৭-০১

রাঙামাটিতে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

রাঙামাটির বেতার কেন্দ্র এলাকা থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১লা জুলাই) রাঙামাটি বেতার অফিস ভবন সংলগ্ন ঝোপ থেকে বানরটিকে আহত অবস্থায় উদ্ধার করে কেন্দ্রের কর্মচারী রিপন চাকমা এবং রবি চাকমা।

বিষয়টি বনবিভাগকে জানানো হলে রাঙামাটি সদরের রেঞ্জ অফিসার এস এম মাহবুবুল আলম বেতার কেন্দ্রে আসেন। সেখানে কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ বানরটিকে তার কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম, আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক এ এম নূরুল আমিন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। পরে চিকিৎসার উদ্দেশ্যে বানরটিকে প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যায় বনবিভাগ।

উল্লেখ্য, লজ্জাবতী বানর একটি বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির বানর। এটি সংরক্ষণে সকলের সহযোগিতা চেয়েছে বনবিভাগ।