করোনা যুদ্ধে হেরে গেলেন রেমিট্যান্স যোদ্ধা সাইফুল 


এম এইচ ইকবাল    |    ০৯:৪২ পিএম, ২০২১-০৬-৩০

করোনা যুদ্ধে হেরে গেলেন রেমিট্যান্স যোদ্ধা সাইফুল 

ওমানে করোনায় আক্রান্ত হয়ে রেমিট্যান্স যোদ্ধা সাইফুল ইসলাম (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত সাইফুল ইসলাম রাঙামাটি কাউখালী উপজেলার কলপমতি ইউনিয়নের মাঝের পাড়া গ্রামের মৃত মহিবুল্লার সন্তান।

বুধবার (৩০জুন) দিবাগতরাতে  ওমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ওমান ছোর সানায়া শহরে দীর্ঘদিন ধরে  ব্যবসা করে আসছিলেন।

পরিবার সূত্রে  জানাযায়, ১৮ জুন ওমানে সাইফুল ইসলাম করোনা আক্রান্ত হয়। হঠাৎ তার শারীরিক অবস্থা অবনতি ও শ্বাসকষ্ট দেখা দিলে ওমান ছোর সানায়া শহরের  একটি হাসপাতালে ভর্তি করানো হয়  সাইফুল ইসলামকে । এর পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে করোনা যুদ্ধে হেরে যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন শিশু সন্তানসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন সাইফুল ইসলাম।