করোনা সচেতনতায় কঠোর অবস্থানে রাঙামাটি জেলা পুলিশ


মাহাদি বিন সুলতান    |    ১০:৪৮ পিএম, ২০২১-০৬-২৯

করোনা সচেতনতায় কঠোর অবস্থানে রাঙামাটি জেলা পুলিশ

করোনা সচেতনতা ও চলমান লকডাউনে কঠোর অবস্থানে রাঙামাটি জেলা পুলিশ। লকডাউনের দ্বিতীয় দিনেও সড়কে রয়েছে পুলিশের নজরদারী।

মঙ্গলবার সকালে করোনা সচেতনতায় শহরের প্রধাণ সড়ক বনরুপায় এসআই মো. আঃ রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, সরকারী আদেশক্রমে রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্‌দাছছের হোসেন এর নির্দেশে ও রাঙামাটি সদর থানার ওসি মোঃ কবির হোসেন এর তত্ত্বাবধায়নে জনসচেতনতায় অভিযান পরিচালনা করছে রাঙামাটি পুলিশ।

সূত্রটি আরো জানায়, করোনায় সচেতনতা ও সরকারী নির্দেশনা মানতে জনসাধারণকে উদ্বুদ্ধ করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানাচ্ছেন পুলিশ সদস্যরা। এসময় এসআই মোঃ ইব্রাহিমসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।