নানিয়ারচরে অসহায় ৪শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার


নানিয়ারচর প্রতিনিধি    |    ১১:২৬ পিএম, ২০২১-০৬-২৭

নানিয়ারচরে অসহায় ৪শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার

করোনা পরিস্থিতিতে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।

রবিবার দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক ৪শত কর্মহীন, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ৫০০টাকা হারে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এসময় ট্যাগ অফিসার প্রদিপ জয় চাকমা, ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত ও স্থানীয় গণ্যমান্য উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য প্রিয়তোষ জানায়, গত ২৪জুন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। তারই ধারাবাহিতায় আজ নানিয়ারচরের ইউনিয়ন পর্যায়ে ৫০পরিবারসহ বিভিন্ন ইউনিয়নের মোট ৪০০পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়েছে।