বিলাইছড়িতে সেনাবাহিনী কতৃক সাংবাদিকদের সাংবাদিকতার উপকরণ প্রদান


বিলাইছড়ি প্রতিনিধি    |    ১১:১৪ পিএম, ২০২১-০৬-২৭

বিলাইছড়িতে সেনাবাহিনী কতৃক সাংবাদিকদের সাংবাদিকতার উপকরণ প্রদান

বিলাইছড়ি সেনা জোন ৬ বীর কর্তৃক রবিবার স্থানীয় সাংবাদিকদের সাংবাদিকতার উপকরণ প্রদান করা হয়েছে।

জোন সদরে এ উপকরণ প্রদান করেন, জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ ইশরাত হোসেন পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন বদরুল হুদা আকরাম। উপকরণের মধ্যে ১টি ব্যাগ, ১টি ছাতা, ১টি নোটবুক, ১টি পানি ক‍্যারিয়ার ও ১টি কলম প্রদান করা হয়েছে।

এ সময় কোভিড-১৯ নিয়ন্ত্রণসহ উপজেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলকে সচেতন থাকতে এবং সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।