কাউখালীতে করোনা প্রতিরোধক বুথ স্থাপন


এম এইচ ইকবাল    |    ০২:০২ পিএম, ২০২১-০৬-২৭

কাউখালীতে করোনা প্রতিরোধক বুথ স্থাপন

রাঙামাটি কাউখালী উপজেলা পরিষদ অফিসের মুখে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে ।

রবিবার ২৭ জুন সকাল ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের সার্বিক ব্যবস্থাপনায় করোনা বুথের উদ্বোধন করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খইচাবাই তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলমসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, মহামারী করোনা  ভাইরাস পরিস্থিতিতে জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছে কাউখালী উপজেলা ছাত্রলীগ। তারও ধারাবাহিকতায় করোনা বুথ স্থাপন করা হয়। করোনা মহামারী পরিস্থিতির মধ্যে বিভিন্ন সময় মাক্স বিতরণ, কৃষকদের ধান কাটা, ত্রাণ বিতরণসহ উপজেলাবাসীর জন্য কাজ করে যাচ্ছে কাউখালী উপজেলা ছাত্রলীগ। 

এবং করোনা মহামারী যতদিন থাকবে জনসাধারন কে স্বাস্থ্য বিধি মানার জন্য সচেতনতা করতে কাজ করে যাবে। সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হল।