নিজস্ব প্রতিবেদক | ০৫:০৬ পিএম, ২০২১-০৬-২৬
মৌসুমী ফল আম, কাঁঠাল ও আনারসের পাশাপাশি ড্রাগন চাষে আশার আলো দেখছেন নানিয়ারচর উপজেলার উজ্জ্বল চাকমা (৩২)। শনিবার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের জ্ঞান প্রকাশ চাকমার ছেলে উজ্জ্বল চাকমার পোড়াক্যাম্প এলাকায় বাগানে গিয়ে দেখা যায়, ড্রাগন গাছের পরিচর্যা করছেন তিনি।
সার, কীটনাশক ও গাছে পানি দিচ্ছেন। কিভাবে তিনি একটি আদর্শ ড্রাগন বাগান গড়ে তুললেন জানতে চাইলে তিনি জানান, নানিয়ারচর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ২০১৯ সালে তাকে প্রদর্শনীর অংশ হিসেবে ৭০টি চারা প্রদান করা হয়েছে। সার, কীটনাশক ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বাগানটি গোছাতে সাহায্য করেছেন তারা।
তিনি আরো জানালেন, গেল বছর (২০২০) এই পুষ্টিগুণ সমৃদ্ধ ফল বিক্রি করে তিনি লক্ষাধিক টাকা আয় করেছেন। এবছর তিনি ২লক্ষ টাকা ড্রাগন ফল বিক্রির লক্ষমাত্রা নির্ধারণ করেছেন। ড্রাগনের পাশাপাশি ৪৫০টি আম্রপালি ও হাড়িভাঙা আম রয়েছে তার বাগানে। চাষ করছেন কলা ও আনারস। চাষাবাদেই প্রচুর লাভ দেখছেন তিনি। এলাকার কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আম, কাঁঠাল, আনারসের পাশাপাশি ড্রাগন একটি লাভজনক ফল। ড্রাগন বেশ লাভজনক হওয়ায় এলাকার চাষিদের তিনি উদ্বুদ্ধ করতে চান।
তিনি বলেন, ৪০০-৫০০শত টাকায় বিক্রি করছেন কেজি প্রতি ড্রাগন। বিক্রি করতে বাজারে যেতেও হচ্ছেনা। রাঙামাটি-খাগড়াছড়ি থেকে আসা চাকুরীজীবীরা বাগানের পাশে গাড়ি বা বাইক দাড় করিয়ে ক্রয় করছেন ড্রাগন ফল।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ টিপু সুলতান বলেন, নানিয়ারচরে আম, কাঁঠাল, লিচু ও আনারসের পাশাপাশি চাষিরা ড্রাগন চাষে ঝুঁকছেন। মিশ্র ফল চাষে লাভবান হচ্ছে এলাকার কৃষকরা। ড্রাগন একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল হওয়ায় বর্তমানে এই ফলটির ব্যাপক চাহিদা রয়েছে। নানিয়ারচর কৃষি বিভাগ ড্রাগনের পাশাপাশি কফি ও কাজু বাদাম নিয়েও কাজ করছে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited