নিজস্ব প্রতিবেদক | ০৪:০১ পিএম, ২০২১-০৬-২৬
পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর উপজেলায় (রাঙামাটি-খাগড়াছড়ি) সড়কে দূর্ঘটনা যেন রুপ নিয়েছে মহামারী আকার। ছোট বড় দূর্ঘটনা ঘটে যাওয়া যেন এই সড়কের আহার বেশে রুপ নিয়েছে।
মোটরবাইক, অটোরিকশা, ট্রাক, মিনি ট্রাকসহ বিভিন্ন যাত্রীবাহী ও মালবাহী গাড়ির দূর্ঘটনায় চলতি বছরে হতাহতের সংখ্যা অনেকটা থাকলেও চলতি মাসের গত ১২ জুন (শনিবার) সকালে উপজেলার বগাছড়ি এলাকায় একটি অটোরিকশা আকাবাকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়লে যাত্রীদ্বয় গুরতর আহত হলে রাঙামাটি সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়।
তার ১০ দিন পর আবারো গত ২২শে জুন রাতে একই এলাকার প্রায় আধা কিলো দূরে বগাছড়ি আমতলী এলাকায় দূর্ঘটনা ঘটে গুরুতর আহত হয় বুড়িঘাট এলাকার মোঃ আব্দুল আজিজের ছেলে মোটরসাইকেল চালক মোঃ-কবির হোসেন (৩৫) এবং তার চারদিন পর আজ শনিবার (২৬ জুন) সকালে কুতুকছড়ি পাড়ার সুকেন্দু বিকাশ চাকমার ছেলে বিপুল চাকমা (৩৫) নামে এক মিনিট্রাক ড্রাইভার আম বোঝাই একটি মিনি ট্রাক খাগড়াছড়ি জেলার মহাল মহালছড়ি উপজেলার দিক হতে রাঙামাটির দিকে গমনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে নানিয়ারচর ১৪ মাইল এলাকায় উল্টে যায় গাড়িটি।
নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানায়, ২৬শে জুন সকালে মিনিট্রাক উল্টে যাওয়ার কথা জানতে পারলে পুলিশ তাৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়েছে এবং কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited