নিজস্ব প্রতিবেদক | ১১:৪০ পিএম, ২০২১-০৬-২৩
রাঙামাটির জেলা প্রশাসক নানিয়ারচর উপজেলায় আগমন উপলক্ষ্যে সীমিত পরিসরে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পর্যায়ে কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান-সদস্য, মৌজা হেডম্যান, কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে এবং উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমানের সভাপতিত্বে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মিজানুর রহমানকে উপজেলা পরিষদের পক্ষ থেকে মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার ফুল দিয়ে বরন করে নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক হাতে তুলে দেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ওসি মোঃ সাব্বির রহমান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা সূত্রে জানা যায়, মোহাম্মদ মিজানুর রহমানের আগমন উপলক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এলাকার আইন শৃংখলা পরিস্থিতি, মানসম্মত শিক্ষা, দুর্নীতি দমনসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি এবং করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধ, জনসচেতনতায় এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ফুল গাছ লাগিয়ে শোভাবর্ধন ফুল বাগান উদ্বোধন করেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলা প্রশাসক মিজানুর রহমানের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন। এসময় নানিয়ারচর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক ভূঁইয়া নানিয়ারচর সেতুকে বীরশ্রেষ্ঠ মূন্সী আব্দুর রউফ সেতু নামকরণের দাবি জানান। বক্তব্যে উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা হেডম্যান-কার্বারীদের ভাতা প্রদান এবং নবনিযুক্ত হেডম্যান কার্বারীদের সম্মানী ভাতার আওতায় আনার দাবি জানান। এছাড়াও ওসি সাব্বির রহমান বীরশ্রেষ্ঠ মূন্সী আব্দুর রউফ এর সমাধীস্থলে একটি কমপ্লেক্স ও নামাজের স্থান নির্মাণ করার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, নানিয়ারচর উপজেলা অসাধারণ সুন্দর্যমণ্ডিত একটি উপজেলা। আমি নানিয়ারচর উপজেলার সুন্দর্যে মুগ্ধ। আপনাদের দাবিসমূহ আমি মনোযোগ সহকারে শুনেছি। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আপনাদের সহযোগিতা ছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited