নিজস্ব প্রতিবেদক | ১১:৪৭ পিএম, ২০২১-০৬-২২
রাঙামাটিতে হঠাৎ করে বেড়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা, আর সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক নিশ্চিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে অভিযান অব্যাহত রয়েছে।
আজ রাঙ্গামাটি পার্বত্য জেলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমানের নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের সহযোগিতায় রিজার্ভ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পর্যটক রাখার অপরাধে আবাসিক হোটেল জেরিন কে ৫০০০ টাকা অথদন্ড করা হয়। সড়ক পরিবহণ আইনে হেলমেট ব্যবহার না করায় ৫০০ টাকা এবং মাস্ক ব্যবহার না করায় ২ জনকে ২ মামলায় ২০০ টাকা জরিমানা করা হয়। মোট মামলা সংখ্যা ৪টি। মোট জরিমানা ৫৭০০ টাকা।
রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুর রহমান জানান, পর্যটন স্পট বন্ধ থাকা সত্বেও কেউ কেউ হোটেলগুলোতে পর্যটক রাখছে, যারা সরকারি নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ও হচ্ছে। অভিযানের সময় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited