জুরাছড়িতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১০ পরিবার


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৯:১৬ পিএম, ২০২১-০৬-২০

জুরাছড়িতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১০ পরিবার

জুরাছড়ি উপজেলায় সারা দেশের ন্যায় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের নব নির্মিত আশ্রয়ন ঘর উদ্ভোধনের পর জুরাছড়ি উপজেলা সম্মেলন কক্ষে শ্রয়নের ঘরে চাবি ও জমির খতিয়ান বিতরন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা সুবিধা ভোগীদের মাঝে এসব তুলে দেওয়া হয়।

এ সময় চার ইউনিয়নের ১০ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ তুলে দেওয়া হয়। এ সময় থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, ভাইস ও ইউপি চেয়ারম্যানগন সহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।