নানিয়ারচরে বৌদ্ধ মন্দিরের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন ইলিপন


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৫৮ পিএম, ২০২১-০৬-১৯

নানিয়ারচরে বৌদ্ধ মন্দিরের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন ইলিপন

 নানিয়ারচরে চৌধুরীছড়া আর্য্য বিমুক্তি বৌদ্ধ মন্দিরের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ জুন) সকালে ৪নং ঘিলাছড়ি ইউনিয়নের "চৌধুরীছড়া আর্য্য বিমুক্তি বন বিহার" এর নব-নির্মিত বৌদ্ধ মন্দির ভবন শুভ উদ্বোধন করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হেডম্যান এসোসিয়েশনের সভাপতি সুজিত তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট মামুন ভূঁইয়া, স্থানীয় ইউপি সদস্য জ্ঞান রঞ্জণ চাকমা, ঘিলাছড়ি বাজার চৌধুরী নিহার বিন্দু চাকমা ও বাজার পরিচালনা কমিটির সভাপতি জীবন্ত চাকমা প্রমূখ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২৫লক্ষ টাকা ব্যয়ে চৌধুরীছড়া আর্য্য বিমুক্তি বন বিহাররের বৌদ্ধ মন্দিরটি নির্মাণ করা হয়েছে। ২০১৭ সালে স্থাপিত হয় এই বৌদ্ধ বিহার।