নানিয়ারচরে স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের অভিযান


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৫২ পিএম, ২০২১-০৬-১৭

নানিয়ারচরে স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের অভিযান

করোনা পরিস্থিতিতে পাহাড়ি হাটে ক্রয় করতে আসা ক্রেতা-বিক্রেতাদের জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে ঘিলাছড়ি বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান (তিন্নী)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিউলি রহমান ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী সাপ্তাহিক হাটে আসা ১০জন ক্রেতা ও ব্যবসায়ীকে ১৮০০টাকা জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ক্রেতা সাধারণকে কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানতে মাস্ক বিতরণ ও মাইকিং প্রচারণা চালান নির্বাহী অফিসার। এসময় অন্যান্যদের মাঝে নানিয়ারচর থানার এসআই মাহবুবসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।