চন্দ্রঘোনায় এলজি ও কার্তুজসহ পাহাড়ী সন্ত্রাসী আটক!


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৩২ পিএম, ২০২১-০৬-১৬

চন্দ্রঘোনায় এলজি ও কার্তুজসহ পাহাড়ী সন্ত্রাসী আটক!

রাঙামাটির চন্দ্রঘোনায় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজ সহ একজন পাহাড়ী সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর পরিচালিত অভিযানে ডলুছড়ি পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হলেন,ডলুছড়ির থোয়াইচিং মারমার ছেলে উছাইমং মারমা প্রকাশ নিথোয়াই(৩৪)।

এসময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র সহ আটক ব্যাক্তিকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিরাপত্তাবাহিনীর সূত্র নিশ্চিত করেছে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচাজ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।