রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৩২ পিএম, ২০২১-০৬-১৫

রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালিকা) ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজা রাঙ্গামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। 

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনের সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালিকা) ফুটবল টুর্নামেন্টে কাউখালী ও লংগদু উপজেলা টিমের খেলায় কাউখালী উপজেলা একাদশ ৪-০ গোলে লংগদু উপজেলা টিমকে পরাজিত করে। 

অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক) ফুটবল দলের খেলায় কাউখালী উপজেলা ও লংগদু উপজেলা টিম নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৫-৪ গোলে কাউখালী উপজেলা লংগদু উপজেলাকে পরাজিত করে।

আগামীকাল একই মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালিকা) ফুটবল রাজস্থলী ও রাঙ্গামাটি একাদশ দল অংশ গ্রহণ করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক) ফুটবল রাজস্থলী ও রাঙ্গামাটি একাদশ দল অংশ গ্রহণ করবে।