নিজস্ব প্রতিবেদক | ০৩:৫১ পিএম, ২০২১-০৬-০৮
রাঙামাটির নানিয়ারচর সেনা জোনের (১০বীর) আয়োজনে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ বশির আহমদ ও মনু মিয়া সরকারের তত্ত্বাবধায়নে নানিয়ারচর বাজারে অগ্নি নির্বাপণ মহড়া প্রদর্শন করেন একদল দক্ষ ও চৌকশ সেনা সদস্য।
এসময় বাজারের ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও উপজেলা অগ্নি নির্বাপক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সেনা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে পার্বতাঞ্চলের বাজার সমূহে প্রায়শই অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ফলে নিকটস্থ সেনা ক্যাম্প ও জোনের উদ্যোগে স্থানীয়দের মাঝে অগ্নি নির্বাপক মহড়া বা প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে আদেশ দেয় ২৪পদাতিক ডিভিশন।
এরই ধারাবাহিতায় নানিয়ারচরে অদ্যকার আয়োজিত অগ্নি নির্বাপক মহড়া বা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে স্থানীয়দের মাঝে অগ্নি নির্বাপক সরঞ্জামাদি সংরক্ষণ করা এবং এর সঠিক ব্যবহার প্রদর্শন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited