নানিয়ারচরে বিষপান পূর্বক চিকিৎসাধীন অবস্থায় বিদায় নিলেন ইব্রাহিম


মাহাদি বিন সুলতান    |    ০৬:২০ পিএম, ২০২১-০৬-০৩

নানিয়ারচরে বিষপান পূর্বক চিকিৎসাধীন অবস্থায় বিদায় নিলেন ইব্রাহিম

 নানিয়ারচরে বিষপান পূর্বক চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন ৩সন্তানের জনক ইব্রাহিম।

বৃহস্পতিবার দুপুরে নিজ গৃহে মৃত্যুবরণ করেন বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর এলাকার মোঃ শাহাজান খাঁ'র ছেলে মোঃ ইব্রাহিম (৪৫)।

মৃত ইব্রাহিমের ছোট ভাই ইসমাইল জানান, ঋণে জর্জরিত হয়ে বিষপানে আত্মহত্যার পথ বেছে নেন কৃষক ইব্রাহিম। কৃষি কাজ করে সংসারের দ্বায়ীত্ব ও ঋণের বোঝা সইতে না পেরে এই পথ বেছে নেয় সে। নিহতের ছেলে মোঃ অনিক (২১) জানান, গত ২২শে মে সকালে বিষপান করলে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার পরিবার।

প্রাথমিক চিকিৎসা শেষে রাঙামাটি সদর হাসপাতালে স্থানান্তর করে নানিয়ারচর হাসপাতাল কর্তৃপক্ষ। অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তরের আদেশ দেন রাঙামাটি হাসপাতাল কর্তৃপক্ষ। ইব্রাহিম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান।

তিনি জানান, বিষপান করে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ দুপুরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।