মুছা মাতব্বরের রোগমুক্তি কামনায় বৌদ্ধবিহারে প্রার্থনা


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১৯ পিএম, ২০২১-০৬-০২

মুছা মাতব্বরের রোগমুক্তি কামনায় বৌদ্ধবিহারে প্রার্থনা

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর ও তার কন্যা সন্তান করোনা আক্রান্ত হওয়াতে তাদের রোগমুক্তি কামনায় প্রার্থনা করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

বুধবার বিকালে আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধবিহারে রোগমুক্তি কামনায় প্রার্থনা করা হয়।

এসময় রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ সভাপতি দীপায়ন বড়ুয়া,সহ সভাপতি পলাশ বড়ুয়া ও অর্থ সম্পাদক পিকুল চাকমা উপস্থিত ছিলেন।