কাউখালী নিসচা এর পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা 


এম এইচ ইকবাল    |    ০৮:০৬ পিএম, ২০২১-০৫-৩১

কাউখালী নিসচা এর পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা 

রাঙ্গামাটি কাউখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আরা সুললতানা কে নিরাপদ সড়ক চাই কাউখালী উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

সোমবার (৩১ মে) সকাল ১০টায় কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কাউখালী উপজেলা শাখার সভাপতি মো: আফছার, সহকারী সাধারণ সম্পাদক আলিম উদ্দীন, সদস্য সাইফুল ইসলাম স্বাধীন ও মো: হারুনুর রশিদ। 

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আরা সুলতানা নিরাপদ সড়ক  চাই (নিসচা) কাউখালী উপজেলা শাখার বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন, তিনি বলেন সড়কের দূর্ঘটনা কমিয়ে আনতে নিচসা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় তিনি নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সাথে থাকবেন এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।