কোতয়ালীর অভিযানে ১৫০ পিস ইয়াবা সহ আটক ৩!


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫১ পিএম, ২০২১-০৫-৩১

কোতয়ালীর অভিযানে ১৫০ পিস ইয়াবা সহ আটক ৩!

রাঙামাটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৫০ পিস ইয়াবা সহ তিন জন আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

সোমবার দুপুর ১২ কোতয়ালী থানার সহকারী উপপরিদর্শক মোঃ মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রিজার্ভ বাজারস্থ পুরাতন জালিয়ার সামনে পাহাড়ের টিলার বোট থেকে তিনজনকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন,এসপি অফিস সংলগ্ন মৃত আলী শেখের ছেলে ও একাধিক মামলার আসামী মোঃ হুমায়ুন কবির(৩২),রিজার্ভ বাজারের জাফর আহমেদের ছেলে মোঃ জুবায়ের আরফিন ছোটন(২১)(গালকাটা ছোটন নামে পরিচিত) ও আনেয়ার হোসেনের ছেলে শাহেদ হোসেন(১৯)।

কোতয়ালী থানার সহকারী উপপরিদর্শক মোঃ মান্নান জানায়,আটককৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক মামলা ও মোটর সাইকেল চুরির মামলাও রয়েছে।তাদের সবার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।