জুরাছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ ১৭ ফুটবল খেলা সম্পন্ন


স্মৃতিবিন্দু চাকমা    |    ০১:৫৭ পিএম, ২০২১-০৫-৩১

জুরাছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ ১৭ ফুটবল খেলা সম্পন্ন

জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ ১৭ জতীয় ফুটবল টুর্ণামেন্ট ২০২১ জুরাছড়ি উপজেলার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। রবিবার ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে খেলায়  সমতা রেখে ট্রাইবেকারে ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সুবলং খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা অায়োজনে,উপজেলা নির্বাহী অফিসার  জীতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

এছাড়াও বালিকা দলের মধ্যে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ সহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা রিসোর্স কর্মকর্তা মোরশেদুল অালম উপস্থিত ছিলেন। খেলায় মূল রেফারী দায়িত্ব পালন করে বুদ্ধ চন্দ্র চাকমা। সহকারি রেফারি দায়িত্ব পালন করেন দিমান্ত লাল চাকমা,রিপন চাকমা।