নানিয়ারচরে বৃদ্ধার ঝুলন্ত লাশ!


নানিয়ারচর সংবাদদাতা    |    ০৭:০৪ পিএম, ২০২১-০৫-২৮

নানিয়ারচরে বৃদ্ধার ঝুলন্ত লাশ!

রাঙামাটির নানিয়ারচরের ঘিলাছড়িতে তংক্ষ চাকমা (৬৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ মে) দুপুরে সদর উপজেলার ঘিলাছড়ি চৌধুরী পাড়ায় এক বাশঁঝাড়ের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তংক্ষ চাকমা ঘিলাছড়ি গ্রামের রাঙ্গাচুলি চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর তংক্ষ চাকমা পারিবারিক কলহের জের ধরে অভিমান করে দুপুর ১১.৩০ মিনিটের দিকে বাড়ি থেকে বেড় হয়ে যায়। পরবর্তীতে তাকে বাড়িতে ফিরতে না দেখে পরিবার ও স্থানীয় লোকজন খুঁজতে বেড় হলে দুপুর দেড় টায় গ্রামের এক বাঁশ ঝাড়ে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে নানিয়ারচর থানাকে অবগত করে।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।