বাঘাইছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকানিকে উপজেলা প্রশাসনের সহায়তা


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০২:৩৭ পিএম, ২০২১-০৫-২৬

বাঘাইছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকানিকে উপজেলা প্রশাসনের সহায়তা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে আগুনে ভস্মীভূত ১২ দোকানিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ মে) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম প্রতি দোকানিকে প্রাথমিক পর্যায়ে নগদ ৩ হাজার টাকা সহায়তা প্রদান করেন। 

এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করছেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পরবর্তী সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে দোকান পূনগঠনে ঢেউ টিনসহ আরো বৃহৎ সহায়তার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ মে রাত ৯টায় দুরছড়ি বাজারে কামাড় সংকরের দোকন থেকে আগুনের সূত্রপাত হয়ে ১২ দোকান পুড়ে ছাই হয়ে যায়। উপজেলায় কোন ফায়ার স্টেশন না থাকায় সেনাবাহিনী এক ঘন্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।