রাঙামাটির প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদ কাজ করছেঃমুছা মাতব্বর


নিজস্ব প্রতিবেদক    |    ০১:২৪ এএম, ২০২১-০৫-২৬

রাঙামাটির প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদ কাজ করছেঃমুছা মাতব্বর

পার্বত্য অঞ্চলের সকল ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।

তিনি বলেন, রাঙ্গামাটির প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদ কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী ও পার্বত্য অঞ্চলের জননেতা দীপংকর তালুকদারের নেতৃত্বে এই অঞ্চলের উন্নয়ন কাজ করা হচ্ছে।

মঙ্গলবার (২৫ মে) রাঙ্গামাটি রিজার্ভ বাজার মনসা ও কালী মুল মন্দিরের কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের সভাপতি আশীষ দাশ গুপ্ত, সাংবাদিক নন্দন দেবনাথ, শ্রী শ্রী মনসা কালী মন্দিরের সভাপতি যজ্ঞোশ^র রায়, ঠিকাদার ও রক্ষাকালী মন্দিরের অর্থ সম্পাদক রকি দেবনাথ, মনসা কালী মন্দিরের সদস্য জনি সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুছা মাতব্বর বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকা গুলোতে জেলা পরিষদের উন্নয়নের ছোয়া লেগেছে। দুর্গম এলাকা গুলোতে স্বাস্থ্য শিক্ষাসহ সকল উন্নয়ন কাজে জেলা পরিষদ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে মনসা ও কালী মুল মন্দিরের কাজ করছেন।