প্রেস বিজ্ঞপ্তি | ০১:৫১ এএম, ২০২১-০৫-২৫
চলতি সপ্তাহের গত ২৩ ও ২৪ মে’ তারিখে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকায় “বাঘাইছড়ি ইসলামিক ফাউন্ডেশনের আনোয়ার ও বোরহানের বিরুদ্ধে নানান অভিযোগ” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ন অসত্য ও মানহানিকর বলে দাবি করে সংবাদ মাধ্যমে প্রতিবাদপত্র ও নিজেদের অবস্থান করেছেন সংশ্লিষ্ট্য বাঘাইছড়ি ইফা’র সাধারণ কেয়ারটেকার আনোয়ার হোসেন ও মডেল কেয়ারটেকার মোঃ বোরহান উদ্দিন।
সোমবার রাতে সংবাদ মাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, প্রকাশিত প্রতিবেদনে বাঘাইছড়ি ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার ও মডেল কেয়ারটেকার এর বিরুদ্ধে ঘূষ-দূর্নীতি ও অনিয়মের যে তথ্য উপস্থাপন করা হয়েছে তাহা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। কার্যত একটি মহল আনোয়ার হোসেন ও বোরহান উদ্দিনকে সমাজে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি সরকারের অন্যতম গুরুত্বপূর্ন ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের ভাবমূর্তি বিনষ্ট করার অশুভ চক্রান্তের অংশ হিসেবে প্রিয় সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশ করিয়েছে। এটি চলমান রাষ্ট্রব্যবস্থার জন্যও মঙ্গলজনক নয়।
উক্ত প্রকাশিত সংবাদে জনৈক নুরজাহান বেগমের যে অভিযোগ তুলে ধরা হয়েছে; সেটিও সত্য নহে। বিগত ৩০/০৩/২০২১ তারিখে বাঘাইছড়ির পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন ও ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর বাহার উদ্দিন এর উপস্থিতিতে অভিযোগকারিনি নুরজাহান বেগম নিজের ভূল স্বীকার করে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক (রাঙামাটি) বরাবরে তার মিথ্যা অভিযোগ প্রত্যাহারের আবেদন করেছেন। এমতাবস্থায় সম্পূর্ন মিথ্যা ও প্রতারনার আশ্রয় নিয়ে রাষ্ট্রের দর্পণ হিসেবে বিবেচিত সংবাদ মাধ্যমে অসত্য তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করিয়েছে।
এখানে উল্লেখযোগ্য যে সমস্ত অভিযোগ উক্ত সংবাদে প্রকাশ করা হয়েছে তারমধ্যে অন্যতম নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি হাস্যকরও বটে। কারন নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় পাঁচ সদস্যের একটি উপজেলা কমিটির মাধ্যমে। সেই কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে থাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। সুতরাং একজন সাধারণ কেয়ারটেকার হয়ে চাকুরি দেওয়া বা বাতিল করার নূন্যতম এখতিয়ার নেই।
আরো উল্লেখ্য যে, এ পর্যন্ত নামে-বেনামে একাধিক মিথ্যা অভিযোগ বিভিন্ন প্রতিষ্ঠানসহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে আমাদের দুইজনকে চাকুরিচ্যুত করে নিজেদের পছন্দমতো লোককে উক্ত পদে বসানোর অপচেষ্ঠার অংশ হিসেবে এহেন হীনকর্মকান্ড ঘটিয়ে আসছে একটি বিশেষ চক্র। এমতাবস্থায় প্রকাশিত প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়ে এই প্রতিবাদ পত্রটি সংবাদ মাধ্যমে প্রকাশের বিশেষভাবে অনুরোধও জানিয়েছেন বাঘাইছড়ি ইসলামিক ফাউন্ডেশন এর সাধারণ কেয়ারটেকার আনোয়ার হোসেন ও মডেল কেয়ারটেকার বোরহান উদ্দিন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited