ওমর ফারুক সুমন | ০১:০২ পিএম, ২০২১-০৫-২৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাকুইজ্জাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘরের ডাইনিং রুমসহ লাকড়ির গোডাউনে ভয়াবহ আগুনের সুত্রপাত ঘটে।
রবিবার (২৩শে মে) বিকাল ৪টা চল্লিশ মিনিটে পাকুইজ্জাছড়ি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের উপর ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করেন।
স্থানীয়রা অনেক চেষ্টা করে পানি দিয়ে কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং পাশের ভবন গুলো আগুন থেকে রক্ষা পায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি জমির হোসেনসহ প্রায় তিন শতাধিক পাহাড়ি বাঙালী জনসাধারণ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, হঠাৎ আগুনের খবর পেয়ে আমি দ্রুত ছুটে এসে দেখি বিদ্যালযের রান্নাঘরের লাকড়ির গোডাউন আগুন লাগছে এবং স্থানীয় জনসাধারণ আগুন নেভানোর চেষ্টা করছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো পরিস্কার না আমরা তদন্ত করে দেখবো কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে। বাঘাইছড়িতে প্রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তাই আমাদেরকে একটু বেশি সচেতন হতে হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, স্থনীয়দের ধন্যবাদ জানায় তারা আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এখানে যদি একটি ফায়ার সার্ভিস থাকতো তাহলে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো।
জৈষ্ঠ্য আওয়ালীগ নেতা দানবীর চাকমা বলেন, কিভাবে আগুন লাগছে তা আমরা জানিনা তবে এলাকাবাসীকে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি। খুবই দুঃখজনক এতবড় উপজেলায় একটি ফায়ার সার্ভিস নাই। যদি ফায়ার সার্ভিস থাকতো তাহলে আমাদের এই দুর্গতি হতো না।
পৌর আওয়ামী লীগ সভাপতি জমির হোসেন ও অত্র ওয়ার্ডের কাউন্সিলর নরুল হক তালুকদার বাঘাইছড়িতে দ্রুত ফায়ার সার্ভিস স্থাপনের দাবী জানান।
আয়তনে বৃহত্তম উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited