রাঙামাটিতে ইয়াবা সহ যুবক আটক!


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৫৩ পিএম, ২০২১-০৫-২৩

রাঙামাটিতে ইয়াবা সহ যুবক আটক!

রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে ২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

রবিবার সকাল ৯ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের তত্ত্বাবধানে পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে পরিচালিত অভিযানে শহরের কাঠালতলী থেকে ২ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়।

আটককৃত হলেন,কাঠালতলীর দিলিপ দাসের ছেলে সজল দাশ।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ জানিয়েছেন,মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান চলমান থাকবে।