সড়ক দূর্ঘটনায় আহত ও নিহতের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৮:১২ পিএম, ২০২১-০৫-২০

সড়ক দূর্ঘটনায় আহত ও নিহতের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গত ১৭ ই মে মারিশ্যা- দিঘীনালা সড়কের দুই টিলা এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত ও নিহতের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বাঘাইছড়ি উপজেলার কৃষক কল্যাণ সমিতি। এতে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি কৃষক কল্যাণ সমিতির সভাপতি মোঃ কদর আলী।

সভায় উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জাফর আলী খান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন আলী, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আল মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি জমির আলী, বাঘাইছড়ি কৃষক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঃ হালিম প্রমুখ।

সভা শেষে আহত ও নিহতের পরিবারের মাঝে নগদ লক্ষাধিক টাকা প্রদান করা হয়।