প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ৫৫ লক্ষ ২৭ হাজার ৫৫০ টাকা বিতরণ


ওমর ফারুক সুমন    |    ০৭:৪৯ পিএম, ২০২১-০৫-২০

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ৫৫ লক্ষ ২৭ হাজার ৫৫০ টাকা বিতরণ

রাঙামাটির বাঘাইছড়িতে করোনাকালীন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার আওতায় ১১ হাজার ৮৩৯ পরিবারের মাঝে নগদ ৫৫ লক্ষ ২৭ হাজার ৫৫০ টাকা বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার এই বিপুল পরিমাণ নগদ অর্থ বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের জন্য ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের ১০ হাজার ২৯৯ জনকে নগদ ৫০০ টাকা ও ১টি পৌরসভার ১,৫৪০ জনকে ৪৫০ টাকা করে এই অর্থ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তায় হাসি ফুটেছে হতদরিদ্র প্রতিটি পরিবারের মাঝে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, নগদ অর্থের পাশাপাশি ইতোমধ্যে অনেক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ও বিতরণ করা হয়েছে এবং এটি চলমান থাকবে।